তাজা খবরমহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
বাপ্পির স্মরণে মুন্নার বন্ধু মহলের উদ্যোগে মিলাদ ও দোয়া
খবর নারায়ণগঞ্জ.কম :
শহিদ সাইদুল হাসান বাপ্পির ২২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ১৮নং ওযার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্নার বন্ধু মহলের উদ্যোগে মিলাদ, দোয়া ও নেওয়াজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে বাপ্পি চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় মরহুম সাইদুল হাসান বাপ্পির রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।
দোয়া পরিচালনা করেন, দক্ষিন নলুয়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন, শহীদ সাইদুল হাসান বাপ্পির ছোট ভাই ও ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম খন্দকার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

