মহানগর আওামীলীগের শান্তি সমাবেশে চৌধুরী এইচ এম ফারুক শাহেদ এর নেতৃত্বে মিছিল সহকারে যোগদান
খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ আয়োজিত বিএনপি-জামাত শিবিরের রাজনীতির নামে ধ্বংসাত্মক কার্যকলাপের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৮ এপ্রিল) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয় এ শান্তি সমাবেশ।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. খোকন সাহা।
শান্তি সমাবেশ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর তাতীলীগের আহবায়ক চৌধুরী এইচ এম ফারুক শাহেদ এর নেতৃত্বে মিছিল সহকারে যোগদান করেন। এ সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন, মহানগর তাতীলীগের যুগ্ন আহবায়ক মুকুল হোসেন রাসেল, জাহাঙ্গীর আলম ডালিম, , মহানগর নেতা মিজান বেপরী, রাকিব, খোকন, মাসুদ, শিমুল ঢালী, আল আমীন, রিয়াজুল, হামিদুল, জিতু, শামসুল, ফেরদৗস, সিদ্ধিরগঞ্জ থানা তাতীলীগের আহবায়ক লিটন আহমেদ, সদও থানা তাতীলীগের আহবায়ক শোখলেছুর রহমান, ১৩নং ওয়ার্ড এর আহবায়ক সাগর, সোহেল, সহ বিভিন্ন ওয়ার্ড এর নেতৃবৃন্দগণ।
এ ছাড়াও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এড. হান্নান আহমেদ দুলাল’এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহিদ বাদল,মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি রবিউল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা, দপ্তর সম্পাদক এড. বিদ্যুৎ কুমার সাহা, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. আতিকুর রহমান সোহেল, সদস্য শিখণ সরকার শিপন,১২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নিয়াজুল ইসলাম, ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানি সহ প্রমূখ।

