তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

আনন্দধামের উদ্যোগে চেম্বার সভাপতি কাজলের সুস্থতা কামনায় দোয়া মহফিল

খবর নারায়ণগঞ্জ. কম :
আনন্দধামের উদ্যোগে নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি জনাব খালেদ হায়দার খান কাজলের আশু রোগমুক্তি কামনায় এক বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়।
স্থানীয় গনবিদ্যা নিকেতন অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই প্রার্থনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আনন্দধামের  নির্বাহী চেয়ারম্যান হাসিনা রহমান সিমু, অতিরিক্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম বাবু, প্রধান সমন্বয়কারী বাবু রিপন ভাওয়াল,  ভাইস চেয়ারম্যান মতিউর রহমান মুক্তি ও বাবু শ্যামল দত্ত, যুগ্ম মহাসচিব বাবু বিশ্বজিৎ সাহা, আনন্দধাম আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট শেখ মোঃ জসিম উদ্দিন,  পরিচালক আনোয়ার হোসেন, খোকন গাজী, আনন্দধাম মিট সিটির সভাপতি জনাব মোঃ সোহেল প্রাধান,  জনাব মোঃ জাফর, জনাব দীপক শাহা, জনাব মোঃ মশিউর রহমান শুভ,  জনাব মোঃ রানা, জনাব মোঃ সাইফুল ইসলাম বাহার, আনন্দধাম সিটি কর্পোরেশনের বিভিন্ন  ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণত সম্পাদকগন।
সভায় বক্তারা খালেদ হায়দার খান কাজলের  আশু রোগমুক্তি কামনা করে বিভিন্ন ধরনের সামাজিক  ক্ষেত্রে তার অবদানের কথা স্মরণ  করে বলেন যখনই নারায়ণগঞ্জের মানুষ কোন সমস্যা নিয়ে তার কাছে গিয়েছে, উনি ধৈর্য্য সহকারে  তাদের কথা শুনেছেন ও সমস্যার সমাধান করতে চেস্টা করেছেন।
আনন্দধামের কেন্দ্রীয় নির্বাহী চেয়ারম্যান হাসিনা রহমান সিমু বলেন, উনি নারায়ণগঞ্জের প্রতিবন্ধীদের অন্যতম  অভিভাবক।  যখনই প্রতিবন্ধীদের কোন সমস্যা নিয়ে তার কাছে গিয়েছি, উনি শত ব্যাস্ততা সত্যেও আমাদেরকে সময় দিয়েছেন,  প্রতিবন্ধীদের মাথায় হাত বুলিয়েছেন। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন দ্রুত উনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আনন্দধামের অতিরিক্ত চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম বাবু।
এখানে উল্লেখ্য যে খালেদ হায়দার খান কাজল আনন্দধামের চেয়ারম্যান তানভীর হায়দার খানের বড় ভাই। তিনি বর্তমানে ভারতের দিল্লিতে চিকিৎসাধীন আছেন।

Related Articles

Back to top button