তাজা খবরথানার সংবাদফতুল্লা থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

জুলাই-আগস্ট আন্দোলনে শহীদদের মাগফিরাত ও আহতদের সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল

খবর নারায়ণগঞ্জ.কম :
২০২৪ জুলাই-আগস্ট আন্দোলনে শহীদদের মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ জুলাই) বিকেলে হিমালয় কমিউনিটি সেন্টারে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মহানগরের সভাপতি মাওলানা কামাল উদ্দিন দায়েমীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের জেলা শাখার সভাপতি মুফতি মনির হোসেন কাসেমী।
বক্তারা তাদের বক্তৃতায় বলেন, দীর্ঘ একটি আন্দোলনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন স্বৈরাচারী শাসক শেখ হাসিনা। এ আন্দোলনে হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকে মৃত্যুবরণ করেছে। কিন্তু যে গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করা হলো সেটা কি সাধারণ মানুষ আদৌ পাচ্ছে। কেনো এবং কার স্বার্থে নির্বাচন পিছিয়ে দেয়া হচ্ছে ? যদি জনগণ গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে নামে তাহলে পালানোর জায়গা পাবেন না।
তারা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জের মাদানী নগর মাদ্রাসা সবচাইতে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে। নারায়ণগঞ্জ আমার, আপনার, আমাদের সকলের। যদি নারায়ণগঞ্জকে সুন্দরভাবে গড়ে তুলতে হয় তহালে আমাদের সবাইকে দ্বায়িত্ব নিতে হবে। অনুষ্ঠানে মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মোনাওয়ার হোসাইন এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, জমিয়তের যুগ্ম মহাসচিব আল্লামা জুনাইদ আল হাবিব, জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button