জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শ্রীবরদীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ নভেম্বর)সকালে উপজেলা পরিষদ হল রুম সোমেশ্বরীতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।
আইন শৃংখলার সার্বিক বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন, ওসি (তদন্ত ) নাইম মোহাম্মদ নাহিদ হাসান , পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি মোঃ মোতাহারুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক মোঃ ছালাহ্ উদ্দিন ছালেম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডা. ওমর ফারুক, মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, তাতিহাটি ইউপি চেয়ারম্যান এড. আব্দুর রউফ মিয়া, কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার, শ্রীবরদী সদর ইউপি চেয়ারম্যান ফরিদুজ্জামান, কুড়িকাহনিয়া ইউপি চেয়ারম্যান মোঃ ফিরুজ খান নুন, ভেলুয়া ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, গোসাইপুর ইউপি চেয়ারম্যান শাহাজাদা ইসলাম আশিক, উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, প্রেসক্লাব শ্রীবরদী’র সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ প্রমুখ।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিসহ উপজেলা আইন শৃংখলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

