তাজা খবরমহানগরসম্পাদকের পছন্দ

আবাসিক চুলায় পর্যাপ্ত গ্যাসের দাবীতে তিতাস অফিসে “আমরা নারায়ণগঞ্জবাসী”র স্মারকলিপি প্রদান

খবর নারায়ণগঞ্জ.কম :
দীর্ঘদিন যাবৎ আবাসিক চুলায় পর্যাপ্ত গ্যাসের অভাবে মা- বোনদের রান্নার কাজে চরম হিমশিম খেতে হচ্ছে। বর্তমানে নারায়ণগঞ্জ শহর, বন্দর, সিদ্ধিরগঞ্জ সহ আশেপাশের এলাকায় বিভিন্ন বাসা-বাড়ীতে চরম গ্যাস সংকট বিরাজ করছে। গ্যাসের দাবীতে বিগত ১৪ অক্টোবর শনিবার স্থানীয় আলী আহামদ চুনকা মিলনায়তনে “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠনের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নাগরিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক নাগরিক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত নেতৃবৃন্দ বাসা-বাড়ীতে পর্যাপ্ত গ্যাসের দাবী জানিয়ে জোড়ালো বক্তব্য রাখেন এবং স্থানীয় তিতাস গ্যাস অফিসে স্মারক লিপি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন। এরই প্রেক্ষিতে আজ সকাল ১১টায় সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূর উদ্দিন আহমেদ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নারায়ণগঞ্জ তিতাস গ্যাস অফিস কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থাপনা পরিচালকের নিকট নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবীতে একটি স্মারকলিপি প্রদান করেন এবং স্থানীয় কর্মকর্তার সহিত এই বিষয়ে দীর্ঘ মত বিনিময় করেন।
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা এড. মাহবুবুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন মন্টু, সভাপতি মন্ডলীর সদস্য আব্দুল কুদ্দুস আজাদ, কুতুব উদ্দিন আহমেদ, রমজান উল রশিদ, যুগ্ম সম্পাদক-১ মাহমুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ বদরুল হক, সম্পাদক মন্ডলীর সদস্য আনোয়ার হোসেন দেওয়ান, আব্দুস সাত্তার ভুট্টু, ক্রীড়া সম্পাদক মোঃ জাহাঙ্গীর কবির পোকন, কোষাধ্যক্ষ হাজী মোঃ রুহুল আমিন, শহিদুল ইসলাম ফয়সাল প্রমুখ।

 

Related Articles

Back to top button