শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিটন, সাধারণ সম্পাদক ছালাহ্ উদ্দিন
রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি :
অনেক জল্পনা কল্পনার অবসান শেষে মোতাহারুল ইসলাম লিটনকে সভাপতি, ছালাহ্ উদ্দিন ছালেমকে সাধারণ সম্পদক নির্বাচিত করা হয়েছে। অন্যান্য পদে মাহবুবুর রহমান সুজা ও লাবিনা আক্তার লিমাকে সহ-সভাপতি করা হয়েছে। এডিএম শহিদুল ইসলাম ও এড. তরিকুল ইসলাম ভাসানীকে যুগ্ম-সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক পদে এড. মেরাজ উদ্দিন চৌধুরী ও প্রচার সম্পাদক পদে মিজানুর রহমান রাজা নির্বাচিত করা হয়েছে। এছাড়া আগামী ১৫ দিনের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পুর্ণাংগ কার্যকরি কমিটি করার নির্দেশ দেওয়া হয়ছে।
বুধবার (১৬ নভেম্বর) শ্রীবরদী পৌরসভার সাতানী শ্রীবরদী এলাকায় ধানের খোলায় শেরপুরের শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিকে সম্মেলনকে ঘিরে দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আশরাফ হোসেন খোকার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোতাহারুল ইসলাম লিটনের সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন, শেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
এতে প্রধান বক্তা ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. চন্দন কুমার পাল।
এছাড়া বিশেষ অতিথির মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং এবং শেরপুর-৩ আসনের (শ্রীবরদী-ঝিনাইগাতী) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার একেএম ফজলুল হক চান।
প্রথম অধিবেশনের শেষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. চন্দন কুমার পাল বর্তমান কমিটি ভেঙে দেন। সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে নেতৃবৃন্দরা নানা জটিলতার কারণে শ্রীবরদীতে কমিটি ঘোষণা দিতে পারেন নাই। পরে শেরপুরে গিয়ে দলীয় কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটি ঘোষণা করা হয়।

