তাজা খবরথানার সংবাদধর্ম ও শিক্ষানারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
তাহরীকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম : তাহরীকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ২৮ জানুয়ারী ) বিকেলে আলী আহমাদ চুনকা পাঠাগারের অডিটোরিয়ামে তাহরিকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশ এর এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহরীকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশ এর আমির আল্লামা মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৌনপুরী।
তাহরীকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এর যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মুফতি হযরত মাওলানা এহসান উল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, তাহরীকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ রমিজ উদ্দিন বুলেট, সহ-সভাপতি আজহার উদ্দিন, আবদুল আজিজ, সফিক মাহমুদ, হারিছ উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলান সাইফ উদ্দিন আল মাহাদী, সহ সাধারণ সম্পাদক মাওলানা ওসমান গনী, মোহাম্মদ জুম্মান মিয়া, সিহাব আল মামুন, সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলে রাব্বি, সহ সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা রিফাত, অর্থ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক মাওলানা মোঃ হারিছ উদ্দিন তাহরীকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মোঃ আবু সুফিয়ান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল মুক্তালিব, সহ-সভাপতি আব্দুল কাদির, আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, আফজাল হুসাইন, মনির হোসাইন, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান রিপন, প্রশিক্ষণ সম্পাদক মুফতি আবু তোরাব, সহ প্রশিক্ষণ সম্পাদক আব্দুল জলিল, অর্থ সম্পাদক আমির হোসেন, প্রচার সম্পাদক হাফেজ সোলাইমান, সহ প্রচার সম্পাদক আবজাল হোসাইন, দাওয়াহ বিষয়ক সম্পাদক খায়রুল ইসলাম, সহ অফিস সম্পাদক হানিফ মিয়া, সালাউদ্দিন মামুন, আবুল হেসেম বেপারী সহ প্রমুখ।

