তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

চলাচলে অক্ষম ৮০ বছর বয়সী এক বৃদ্ধা মহিলাকে হুইল চেয়ার প্রদান করলেন শ্রমিক নেতা পলাশ 

খবর নারায়ণগঞ্জ.কম :
মরহুম ইদ্রিস আলী মেম্বার ফাউন্ডেশনের পক্ষ থেকে এক বৃদ্ধা মহিলাকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে।
শুক্রবার (১১ নভেম্বর) সকালে আলীগঞ্জ লেবার হলে সামাজিক ও মানবিক  সংগঠন  মরহুম ইদ্রিস আলী মেম্বার ফাউন্ডেশনের এর প্রতিষ্ঠা চেয়ারম্যান ও জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ মানবিক সহায়তা হিসেবে অসহায় বৃদ্ধা মহিলাকে হুইল চেয়ার প্রদান করেন।
৮০ বছর বয়সী চলাচলে অক্ষম বৃদ্ধা স্ত্রীর জন্য হুইল চেয়ার পেয়ে বৃদ্ধা মহিলার স্বামী খুব খুশি হন এবং দু’হাত তুলে শ্রমিক নেতা পলাশের জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া প্রার্থনা করেন যেনো মহান আল্লাহ পাক তার এমন ভালো কাজ কবুল ও মঞ্জুর করে তাকে নেক হায়াত ও দীর্ঘ আয়ু দান করেন।
এসময় উপস্থিত ছিলেন, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শাহাদাৎ হোসেন সেন্টু, জেলা শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি এড. মোঃ হুমায়ুন কবির, জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সহ-সভাপতি হাজী মোঃ আবুল হোসেন, জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা থানা শাখার সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল হাওলাদার, ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান মাষ্টার, বাংলাদেশ আন্তঃ জিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সহ সম্পাদক মোঃ ফিরোজ মিয়া, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন প্রমুখ।

Related Articles

Back to top button