তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
গুলিবিদ্ধ টিটুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
খবর নারায়ণগঞ্জ.কম:
পুলিশের গুলিতে আহত ফতুল্লা থানা বিএনপির বিপ্লবী সভাপতি মো: শহীদুল ইসলাম টিটুর সুস্থতা কামনায় কুতুবপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপি”র সহসভাপতি মো : আনোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো: তপন শেখের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৫ সেপ্টেম্বর বাদ যোহর পাগলা নয়ামাটিস্থ টিটুর বাসভবনের নিচতলায় এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব সুলতান মাহমুদ মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মাজহারুল আলম মিথুন, সহসম্পাদক এস এম আনিসুর রহমান, সহ-প্রচার সম্পাদক মো: কামাল উদ্দিন,কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো : আনোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশ্রাফুল আলম হিমেল,কুতুবপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মো: লিটন,সাধারণ সম্পাদক ডি এম আহসান হাবিব, ৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার ফারুক,কুতুবপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মামুন মাহমুদ, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজ, যুবদল নেতা সজিব কাজী সহ বিএনপি ও অঙ্গ সংগঠন এর নেতাকর্মীবৃন্দ।
দোয়া মাহফিল অনুষ্ঠানে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু”র সুস্থতা কামনার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের জন্যও দোয়া করা হয়।


