তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

জান্নাত কনভেনশন হল-২ এর শুভ উদ্বোধন

খবর নারায়ণগঞ্জ.কম :নগরীর দেওভোগে জান্নাত কনভেনশন হল-২ এর শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাড.সাখাওয়াত হোসেন খান।

‎শনিবার (৪এপ্রিল) বিকালে দেওভোগ খন্দকার টাওয়ারের নিচ তলায় এ মিলাদ ও দোয়ার মাধ্যমে দ্বিতীয় শাখার উদ্বোধন করা হয়।

‎জান্নাত খন্দকার হাউজিং লিঃ এর চেয়ারম্যান ও দিদার খন্দকার এর গর্ভধাররিণী মা হামিদা খন্দকারের উপস্থিতিতে নাসিক প্রশাসক অ্যাড.সাখায়াত হোসেন খান ফিতা কেটে দ্বিতীয় শাখার উদ্বোধন করেন।

‎এসময় দিদার খন্দকার বলেন , আমাদের এলার্কা অনেকেই কম টাকা মুল্যে অনুষ্ঠান করতে চান। তাদের সেই দিক বিবেচনা করে আমাদের জান্নাত কনভেনশন হল ২ উদ্বোধন করার মধ্য দিয়ে যাত্রা শুরু করি। সেই সাথে আমি মানুষের সেবায় কাজ করে যেতে চাই। আর এজন্য এলাকাবাসি সকলের সহযোগিতা কামনা করছি।

এসময় উপস্থিত ছিলেন, নাসিক প্রশাসক এড.সাখাওয়াত হোসেন খান, দিদার খন্দকার, কবির খান, মামুন খান, মনোয়ার হোসেন সোখন সহ প্রমুখ।

Related Articles

Back to top button