তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বিরোধীদের ডাকা চতুর্থ দফার অবরোধের বিরুদ্ধে রাজপথে আজমেরী ওসমান

খবর নারায়ণগঞ্জ.কম :
চতুর্থ দফায় বিএনপিসহ বিরোধীদের ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের শেষ দিনে আজমেরী ওসমানের নেতৃত্বে নগরীতে ও মহসড়কে অবরোধ বিরোধী মটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় নগরীর আল্লামা ইকবাল রোড থেকে অবরোধ বিরোধী মটর শোভাযাত্রা বের হয়।
এসময় নেতাকর্মীরা সাদা পতাকা হাতে  মটর বাইকে চড়ে স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলে।
এসময় নেতৃবৃন্দ বলেন,  সরকার পতনের এক দফা দাবিতে এর আগে তিন দফা সড়ক, রেল ও নৌপথ অবরোধ করেছে বিরোধী দল। বিএনপি-জামায়ত জোটের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে জনজীবন স্বাভাবিক রাখা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা করতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজমেরী ওসমানের নেতৃত্বে আমরা সবসময় রাজপথে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা কাজি আমীর, আওয়ামীলীগ নেতা হামিদ প্রধান, নাসির, খায়রুদ্দিন মোল্লা, সুমন, ইফতি, মনির হোসেন, হোসেন রেজাসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মী।

Related Articles

Back to top button