তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ভোট প্রদান করলেন মোহাম্মদ আলী, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী

খবর নারায়ণগঞ্জ.কম :
আনন্দ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোর সকাল থেকেই সাধারণ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন। নারায়ণগঞ্জ-৪ আসনে বিআরপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী তার ভোট প্রদান করেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে আট টায় হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ে স্বপরিবারে তার ভোট প্রদান করেন।
ভোট প্রদান শেষে তিনি গণমাধ্যম কর্মীদের জানান, খুবই শান্তিপূর্ণ পরিবেশ প্রায় ১৭ বছর পর আমরা ভোট দিলাম। এতবছর পর সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে সেক্ষেত্রে আমরা আশাকরি ভোটগ্রহণ সুষ্ঠু হবে। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।

Related Articles

Back to top button