জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শেরপুর ডিবি’র নয়া ওসি হিসেবে যোগদান করলেন মুশফিক
রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি :
শেরপুর জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি) নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন পুলিশ বাহিনীর দক্ষ ও চৌকশ পুলিশ পরিদর্শক মোঃ মুশফিকুর রহমান।
মঙ্গলবার (১লা নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে ডিবিতে যোগদান করেন। তাকে ডিবি কার্যালয়ে ফুল দিয়ে বরণ করে নেন অফিসার ও ফোর্সরা।
মোঃ মুশফিকুর রহমান এর আগে শেরপুরের নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে প্রায় ২ বছর সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
দায়িত্ব পালন কালে অপরাধ মুক্ত নকলা উপজেলা গড়ার প্রত্যয়ে বিট পুলিশিং কার্যক্রম জোরদার করেন, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিয়ে, জঙ্গিবাদ দমনে তিনি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেন। প্রশংসিত হন সর্ব মহলে। উজ্জল করেন শেরপুর জেলা পুলিশের ভাবমূর্তি।
নেত্রকোনা জেলার হাওড়াঞ্চল খ্যাত মদন উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন মোঃ মুশফিকুর রহমান। চাকুরী জীবনে ময়মনসিংহ কোতয়ালী থানায় এসআই ও পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন।
দায়িত্ব পালনকালে একাধিক আলোচিত ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, বিপুল পরিমান মাদক উদ্ধার, ছিনতাইকারী আটক, তথ্য প্রযুক্তি সহায়তায় দেশের বিভিন্ন এলাকা থেকে অপরাধী আটক, হত্যা মামলার আসামী আটক, সাজাপাপ্ত পলাতক আসামি আটক করেন।
