জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ীতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও খ্রিষ্টফার হিমেল রিছিল এরপরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ নভেম্বর) রাতে উপজেলা পরিষদের সভাকক্ষ মেঘমালায়ে উপজেলা প্রশাসনের আয়োজনে গণমাধ্যমকর্মীদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নালিতাবাড়ীর নবাগত উপজেলা নির্বাহী অফিসার খ্রীষ্টফার হিমেল রিছিল।
এসময় সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি প্রথম আলোর আঃ মান্নান সোহেল,  সাধারণ সম্পাদক সময়ের আলোর মনিরুল ইসলাম মনির, বাংলা ভিষনের এম এ হাকাম হীরা, ইত্তেফাকের সামেদুল ইসলাম তালুকদার, বৈশাখী টিভি প্রতিনিধি বিপ্লব দে কেটু,  সিএনএন বাংলা ও খবর পত্রের প্রতিনিধি মঞ্জুরুল আহসান, মানব জমিন প্রতিনিধি মাহফুজুর রহমান সোহাগ, দৈনিক দেশবাংলার নকলা-নালিতাবাড়ী প্রতিনিধি আমিরুল ইসলাম, দৈনিক আমাদের সময় প্রতিনিধি এম সুরুজ্জামান, দৈনিক নয়াদিগন্তের আঃ মোমেন, দৈনিক সংগ্রামের আল হেলাল, দৈনিক দেশের কন্ঠের জাফর আহম্মদ, দৈনিক সমকালের মিজানুর রহমান, দৈনিক আজকের পত্রিকার অভিজিত সাহা প্রমুখ। সাংবাদিকদের মাঝে আরো উপস্থিত ছিলেন, এম উজ্জল, রাকিবুল ইসলাম রাকিব, আজিনুর রহমান, মুক্তার হোসেন, দৌলত হোসেন, আল আমিন, মনোয়ার হোসেন, রবিউল ইসলাম, মঞ্জুরুল, শাহরিয়ার শাকিব সহ অন‍্যান‍্যরা।
মতবিনিময় সভায় নবাগত ইউএনও খ্রীষ্টফার হিমেল রিছিল সাংবাদিকদের সার্বিক সহযোগিতায় নালিতাবাড়ীর সার্বিক উন্নয়ন সহ অন‍্যায়-অপরাধ দমনে তিনি ব‍্যাপক ভূমিকা রাখবেন বলে জানান।

Related Articles

Back to top button