আড়াইহাজার থানাতাজা খবরথানার সংবাদশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের আর্থিক সহায়তা

আড়াইহাজার প্রতিনিধি:
জুলাই-আগস্ট ২০২৪ এর গণঅভ্যুত্থানে আড়াইহাজারে শহীদ ও আহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান করেছেন জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৭ মার্চ) নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা উপস্থিত হয়ে আর্থিক সহায়তা ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আড়াইহাজার উপজেলায় শহীদ এবং আহতদের পরিবারদের মাঝে আর্থিক সহায়তা ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ।
এছাড়া উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, এবং স্থানীয় পৌরসভা কর্মকর্তা-কর্মচারী।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “যারা নিহত হয়েছেন, আমরা তাদের আর ফিরে পাব না। তবে তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সর্বদা তাদের সহায়তার জন্য পাশে থাকব।