জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস
রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস। বুধবার (২৬ অক্টোবর) দুপুরে শ্রীবরদী উপজেলার উন্নয়ন কার্যক্রম ও আইন শৃংখলা পরিস্থিতি বিষয়ে উপজেলার কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় এবং তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কিত আলোচনা সভা শেষে তিনি পরিদর্শনে যান।
এসময় খোঁজ খবর নেন ইউনিয়ন পরিষদের বিভিন্ন দিক। তিনি পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে বলেন, চেয়ারম্যান ও ইউপি সদস্যরা এলাকার নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করবেন। ইউনিয়নের উন্নয়নেই দেশের উন্নয়ন।
সদর ইউপি চেয়ারম্যান ফরিদুজ্জামান এর আয়োজনে এ সময় সঙ্গে ছিলেন, জেলা প্রশাসক সাহেলা আক্তার, জেলা পরিষদের নির্বাহী অফিসার সাইয়েদ এ.জেড মোর্শেদ আলী,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেড মোঃ তোফায়েল আহমেদ, উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস।


