তাজা খবরথানার সংবাদরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসিদ্ধিরগঞ্জ থানা

একটা মহল নির্বাচনের আগে পরিকল্পিত ভাবে দ্রব্যমূল্যের দাম বাড়িয়েছে – শামীম ওসমান

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আমাদের খুব শখ ছিলো ওদের সাথে খেলবো, কিন্তু খেলার মাঠে কেউ নাই। রাতের বেলা চুরি করে বাসে আগুন দেয়, মানুষকে পুড়িয়ে মারে। আমরা মনে করি, তারা ইবলিশ শয়তানের বংশধর।

বুধবার (২২ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজিত শান্তি মিছিলের পূর্বে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, একটা মহল নির্বাচনের আগে পরিকল্পিত ভাবে দ্রব্যমূল্যের দাম বাড়িয়েছে। যারা এগুলো করে গরিব সাধারণ মানুষের পেটে লাথি দিয়েছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলেত চাই, বাঘে ধরলে বাঘে ছাড়ে, শেখ হাসিনা ধরলে ছাড়ে না। ৭তারিখের পর আপনারা দিন গোনা শুরু করেন। জনগনের কষ্টে শেখ হাসিনা কখনো আপোষ করেন না।

এসময় নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজামসহ সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button