জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগসম্পাদকের পছন্দ

শেরপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেডের দাবীতে কর্মবিরতি

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি :
দশম গ্রেড বাস্তবায়নের দাবীতে সারা দেশের কর্মসূচির অংশ হিসাবে শেরপুরের শ্রীবরদীতে
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি পালণ করা হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) সকালে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদ শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মবিরতি পালন করে।
এতে সভাপতিত্ব করেন, মেডিকেল টেকনোলজিস্ট রেডিওলোজী এন্ড ইমেজিং মোঃ কামরুজ্জামান ফারুক।
মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব মোঃ মাহবুবুল আলম শাহীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ফার্মাসিস্ট স্বপন কুমার সেন, সাঈদ তালুকদার, ডেন্টাল টেকনোলজিস্ট মোস্তাফিজুর রহমান, ল্যাব টেকনোলজিস্ট সোহেল রানা ও মেডিকেল টেকনোলজিস্ট হান্নান সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
কর্মবিরতিকালে বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত আমাদের ন্যায্য দাবীর জন্য গঠণতান্ত্রিকভাবে ১০ম গ্রেড বাস্তবায়নের লক্ষে কাজ করে যাচ্ছি। আমাদের দাবী বাস্তবায়ন হচ্ছে না। তাই কর্মবিরতি দিতে বাধ্য হচ্ছি। সংশ্লিষ্ট দফতরে স্মারকলিপি দিয়েছি। আমরা স্বাস্থ্যসেবার এতো গুরুত্বপূর্ণ সেক্টরের কাজ করেও আমরা অবহেলিত। দাবী বাস্তবায়ন না হলে আগামী ৩ ডিসেম্বর অর্ধদিবস, ৪ ডিসেম্বর পূর্ণ-দিবস কর্ম বিরতি পালণ করা হবে। এছাড়া উল্লেখিত তারিখে দাবী বাস্তবায়ন না হলে লাগাতার শাটডাউন কর্মসূচি পালন করা হবে।

Related Articles

Back to top button