তাজা খবরমহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে তিতাস গ্যাস কর্মচারী শ্রমিক ইউনিয়নের শোডাউন
খবর নারায়ণগঞ্জ.কম :
জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্র্যালী ও কেক কাটা অনুষ্ঠানে নারায়ণগঞ্জ তিতাস গ্যাস কর্মচারী শ্রমিক ইউনিয়নের বিশাল শোডাউন।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার (১২ অক্টোবর) দুপুরে শহরের ২নং রেলগেটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানাতে পুস্পার্ঘ অর্পণ করেন জেলা ও মহানগর শ্রমিক লীগের নেতাকর্মীরা।
এরপর শ্রমিক লীগের ১৩নং ওয়ার্ড সভাপতি মোঃ সুমনের নেতৃত্বে একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জামান সওদাগর, রুমি, পারভেজ, সদর থানা তাঁতীলীগের সভাপতি মোখলেসুর রহমান, সালাউদ্দিন, আমিনুল ইসমাল, রনি, আরিফ, জুয়েল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
