
খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ আদালত পৃথকীকরণের বিষয়ে বিভিন্ন আলোচনা শুনতে পাওয়া গেলেও এখনো পর্যন্ত কোন সুরাহা হয় নি। কালীরবাজার মোড়ে তৈরি হওয়া সেই ভবনটিতে কোন কোর্ট স্থানান্তর করা হবে কিনা সর্বত্রই চলছে আলোচনা ও সমালোচনা।
এ বিষয়ে জানতে চাইলে পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. আবুল কালাম আজাদ জাকির বলেছেন, নারায়ণগঞ্জ জেলা আদলতকে ঘিরে বেশকিছু দিন যাবৎ বিভিন্ন আলোচনা হচ্ছে৷ এর মধ্যে প্রধান বিষয় হচ্ছে দুটি কোর্ট আলাদা করা। কালীরবাজার মোড়ে যে ভবনটি রয়েছে সেখানে কিছু কোর্ট স্থানান্তরের বিষয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে। নারায়ণগঞ্জের বাসিন্দারা কোন না কোন কারনে আদালতে আসে। যদি দুটি কোর্ট আলাদা হয় তাহলে সাধারণ মানুষ কি পরিমান হয়রানীর শিকার হবে তা সকলেই জানে। কারন যে পরিমান যানবাহন ও মানুষ এ শহরে প্রবেশ করবে সেটার ধারন ক্ষমতা কি এই শহরের আছে ? নারায়ণগঞ্জের প্রতিটি আসনের সংসদ সদস্যদের সাথে আমরা কথা বলে তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে, যদি কোর্ট আলাদা হয় তাহলে বিচার প্রার্থী, বিচারক ও আইনজীবীরা অনেক সমস্যার সম্মুখিন হবে।
তিনি আরও বলেন, আজকে সমিতির সদস্যরা সিনিয়র আইনজীবীদের নিয়ে একটি সভা করেছে। সেখানে সকলেই সম্মতি প্রকাশ করেছে যেকোন মূল্যে দুটি কোর্ট একত্রে রাখা হবে। আইনজীবী সমিতি যেসকল পদক্ষেপ গ্রহন করবে আমরা সেটা বিচার প্রার্থী থেকে শুরু করে সকল আইনজীবীদের নিয়ে বাস্তবায়ন করবো।
আপনার মতামত লিখুন :