জিয়াউর রহমানের সততা ও আদর্শকে বুকে ধারন করতে হবে – এড. আনোয়ার


Jahid প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৬, ৮:৪৩ অপরাহ্ন /
জিয়াউর রহমানের সততা ও আদর্শকে বুকে ধারন করতে হবে – এড. আনোয়ার

খবর নারায়ণগঞ্জ.কম :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নগরীতে অনুষ্ঠিত  আনন্দ র্যালীতে বিশাল একটি মিছিল নিয়ে যোগদান করেছে সদর থানা বিএনপির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে হোসিয়ারী সমিতির সামনে থেকে মহানগর বিএনপির উদ্যোগে এ র্যালীটি বের করা হয়।
এসময় সদর থানা বিএনপি ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. আনোয়ার প্রধান বলেন, আজ থেকে ৪৮ বছর পূর্বে প্রয়াত রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। দেশের উন্নয়নের স্বার্থে তিনি সার্ক গঠন করেছিলেন। দেশে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম হাতে নিয়েছিলেন।
আজকে তিনি আমাদের মাঝে নেই কিন্তু তার সততা ও আদর্শ আমাদের মাঝে রয়ে গেছে। সেই সততা ও আদর্শকে বুকে ধারন করতে হবে। তাই প্রতিষ্ঠা বার্ষিকীতে সকলকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে, দেশের উন্নয়নে সকলে ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের নির্দেশে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করবো।
এসময় আরও উপস্থিত ছিলেন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, ১২নং ওয়ার্ড বিএনপির নেতা বাবু সহ প্রমুখ নেতৃবৃন্দ।