আনন্দধামের উপদেষ্টা প্রয়াত দিবা ও সাগরের স্বরণে আলোচনা ও  রুহের মাগফেরাত কামনায় দোয়া


Jahid প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৬, ৬:০৭ অপরাহ্ন /
আনন্দধামের উপদেষ্টা প্রয়াত দিবা ও সাগরের স্বরণে আলোচনা ও  রুহের মাগফেরাত কামনায় দোয়া
খবর নারায়ণগঞ্জ.কম:

আনন্দধাম এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুঃ তানভীর হায়দার খাঁনের বড় বোন ও ছোট ভগ্নিপতি এবং আনন্দ ধামের উপদেষ্টা সদ্য প্রয়াত ইলমে রাজি খাঁন দিবা ও আহসানুল কবির সাগরের রুহের মাগফেরাত কামনায় উনাদের স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০শে আগষ্ট) রাতে নগরীর চাষহাড়া রুপসি বাংলা রেষ্টুরেন্টে আনন্দ ধামের উদ্দ্যেগে  এ দোয়া’র আয়োজন করা হয়।
আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠানে  প্রয়াত সাবেক  এম এল এ আব্দুস সামাদ খাঁন, গোলাম রাব্বানী খাঁন, খাঁন পরিবার ও আনন্দ ধামের সদস্যদের মধ্যে যারা মৃত্যু বরন করেছেন উনাদের রুহের মাগফেরাত  এবং যারা অসুস্থ্য রয়ছেন  তাদের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন সংগঠনের মহাসচিব আব্দুল কাইয়ুম আল আমিন।
এসময় আনন্দধামের নির্বাহী চেয়ারম্যান হাসিনা রহমান সিমু’র সভাপতিত্বে প্রয়াতদের স্মরণে স্মৃতি চারন করে, মূখ্য বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাসিকের সাবেক সফল কাউন্সিলার মাকসুদুল আলম খন্দকার  খোরশেদ ।
এছাড়াও আরও বক্তব্য রাখেন,  আনন্দ ধামের অতিরিক্ত চেয়ারম্যান শাহরিয়ার মোহাম্মদ মারুফ, ভাইস চেয়ারম্যান লোকমান, শ্যামল দত্ত , যুগ্ন মহাসচিব মোঃ মোতালেব সানী, মোঃ খোকন গাজী, অর্থ পরিচালক মোঃ মজিবুর রহমান, সিনিয়র সদস্য আব্দুর রহমান, লক্ষন সহ প্রমূখ