
খবর নারায়ণগঞ্জ.কম:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ র্যালিতে অংশ নিয়েছেন কৃষক দলের মহিলা বিষয়ক সম্পাদিকা লিপি আক্তার।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত আনন্দ র্যালিতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে যোগ দেন তিনি। এ সময় তার সঙ্গে কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
র্যালিতে অংশগ্রহণকারীরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং দলীয় পতাকা ও ব্যানার নিয়ে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে কর্মসূচিতে অংশ নেন।
লিপি আক্তার বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী দলের নেতাকর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি দলীয় ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
আনন্দ র্যালিতে মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :