প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা


Jahid প্রকাশের সময় : অগাস্ট ৩০, ২০২৬, ৯:০৫ অপরাহ্ন /
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা

খবর নারায়ণগঞ্জ.কম :

আগামী ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ আগষ্ট) বিকেলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে হোসিয়ারী সমিতি ভবনে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক ও সিটি করপোরেশন প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান।

সভাপতির বক্তব্যে এড. সাখাওয়াত হোসেন খান বলেন, আগামী ১লা সেপ্টেম্বর আমাদের যে প্রতিষ্ঠা বার্ষিকী সেটা আমরা খুব জাঁকজমক ভাবে পালন করতে চাই। আমরা সবাই বিএনপিকে মনে-প্রাণে ভালোবাসি, আমরা জিয়াউর রহমানকে মনে-প্রাণে ভালোবাসি। আমরা জিয়াউর রহমানের আদর্শ, নীতি-নৈতিকতা, তার সরলতা এবং তার সততাকে আমরা বুকে ধারণ করবো। আমাদের দলের সম্পর্কে কিছু গুপ্ত সংগঠন বিভিন্ন ধরনের ক্লেইম দিচ্ছে, সেই ক্লেইমগুলি যাতে দিতে না পারে সেটার ব্যাপারে আপনারা সচেষ্ট থাকবেন।

তিনি আরো বলেন, আপনারা আগামী পরশু ১লা সেপ্টেম্বর হুশিয়ারী সমিতির সামনে আমাদের সকল ইউনিট প্রতিটি থানা, প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড এবং প্রতিটি অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ নিজ নিজ মিছিল নিয়ে আমরা অংশগ্রহণ করবো। আমাদের মধ্যে ঐক্য থাকতে হবে। যদি ঐক্য না থাকে তাইলে কিন্তু এই গুপ্ত সংগঠনগুলো আপনার সুযোগ নিবে। আপনারা দেখেছেন যে, আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে সকল ভালো ভালো কাজগুলি শুরু করেছে, এটার প্রতি এই বাংলাদেশের মানুষের কিন্তু অনেক আস্থা এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে তারা প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। অথচ এই সরকার কে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিতর্কিত করার জন্য আপনার বিভিন্ন ধরনের দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্র সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক এড. হুমায়ুন কবির, মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনে নেতৃবৃন্দ।