বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত


Jahid প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৬, ৮:২১ অপরাহ্ন /
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে মন্ডলপাড়ায় মহানগর বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান।
এসময় এড. সাখাওয়াত তার বক্তব্যে বলেন, আজকের এই দিনে বিএনপির প্রতিষ্ঠা হয়েছিলো। সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান একটি উন্নত দেশ গড়ার লক্ষ্যে কাজ শুরু করেছিলেন। আজকে তিনি আমাদের মাঝে নেই কিন্তু তাঁর সততা, নৈতিকতা ও আদর্শ আমাদের মাঝে রয়েছে। আমরা সকল বিভেদ ভুলে গিয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় একটি সুখি ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো। তাই সকল বিভেদ ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যেতে চাই।
বক্তব্য শেষে দুঃস্থ ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ুন কবীর, সাবেক সহ-সভাপতি আতাউর রহমান মুকুল, নুরউদ্দিন আহমেদ, ফখরুল ইসলাম মজনু প্রমুখ নেতৃবৃন্দ।