দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নারায়ণগঞ্জের ৬জনের মৃত্যু 


Jahid প্রকাশের সময় : Jul ২৮, ২০২৬, ৯:২৫ অপরাহ্ন / ০ Views
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নারায়ণগঞ্জের ৬জনের মৃত্যু 

খবর নারায়ণগঞ্জ.কম: দক্ষিণ আফ্রিকার একটি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নারায়ণগঞ্জের সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন পরিষদের সদস্য রওশন মেম্বারের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগার ঘটনায় ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা গেছে, মঙ্গলবার (২৮ জুলাই) রাতের প্রথম প্রহরে একদল সশস্ত্র দুর্বৃত্ত ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয় বলে দাবি করা হয়েছে। আগুনে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। একই সঙ্গে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

নিহতদের মধ্যে ক্রোকরেরচর এলাকার তিনজন, রামনগরের একজন এবং চর আলীরটেকের একজনের পরিচয় নিশ্চিত হওয়ার তথ্য পাওয়া গেছে। এছাড়া মুন্সীগঞ্জের রিকাবিবাজার এলাকার একজন জীবিত রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে নিহতদের মধ্যে কয়েকজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

এ ঘটনায় নিহতদের স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতেও শোকের পরিবেশ বিরাজ করছে। ঘটনার প্রকৃত কারণ এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত অব্যাহত রেখেছে।