মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের গণ স্বাক্ষর সংগ্রহ


Jahid প্রকাশের সময় : Jul ২৮, ২০২৬, ৯:১১ অপরাহ্ন / ০ Views
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের গণ স্বাক্ষর সংগ্রহ

প্রেস বিজ্ঞপ্তি
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত দাসত্বের বাণিজ্য  চুক্তি বাতিলের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়।

২৮ জুলাই  মঙ্গলবার  নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে  গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। এইসময়ে উপন্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক সাইফুল ইসলাম, জেলা কমিটির সদস্য রোকন আহাম্মদ, জেলার সংগঠন আহাম্মেদ রবিন স্বপ্ন, সরকারি তোলারাম কলেজ শাখার নেতা ইফতি আহাম্মেদ জিহাদ, ইয়াসিন আরাফাত অভি,নারায়ণগঞ্জ কলেজ শাখার নেতা লাগারথা লিথি, সদস্য মাহিম, তাহা, খাদিজা ফিহা, ডালিম, দীপ, ফিহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন,মার্কিন বাণিজ্য চুক্তিকে দাসত্বের এবং দেশ বিক্রির গোলামী চুক্তি হিসেবে অভিহিত করে বলেন, জুলাই এর চেতনা ছিল বৈষম্যের বাংলাদেশের বিপরীতে সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠা। অথচ জুলাই অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দেশের জাতীয় স্বার্থকে বিপন্ন করে মার্কিন সাম্রাজ্যবাদের কাছে দেশকে নতজানু করার একের পর এক কার্যক্রম করেছে। তার অংশ হিসেবেই মার্কিনীদের সাথে এই অসম বাণিজ্য চুক্তি সম্পাদন করেছে। আর বর্তমানের নির্বাচিত সরকার সেই চুক্তি বাতিলের উদ্যোগ না নিয়ে সংসদে কোন প্রকার আলোচনা ব্যতীত চুক্তি বাস্তবায়নের পথে হাঁটছে। ফলে অতীতের মতোই জনগণকে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং সরকারকে চুক্তি বাতিলে বাধ্য করতে হবে। একই সাথে চট্টগ্রাম বন্দরের লাভজনক নিউমুরিং কন্টেইনার টার্মিনাল দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেয়ার পাঁয়তারা চলছে। এভাবে দেশের লাভজনক একটি টার্মিনালকে বিদেশি কোম্পানির হাতে যার রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ এদের হাতে তুলে দেয়ার মধ্য দিয়ে শুধু অর্থনৈতিকভাবে নয় ভূ-রাজনৈতিকভাবেও বাংলাদেশ একটি গভীর সংকটে নিমজ্জিত হবে। নেতৃবৃন্দ আরো বলেন, আমেরিকার সাথে দেশের  জনগণের স্বার্থবিরোধী অসম বাণিজ্য চুক্তি দেশীয় শিল্প, কৃষি ও অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ ও এলপি গ্যাসের দাম বাড়ানোর কারনে জনগন দিশেহারা হয়ে পড়ছে।