১লা মে উপলক্ষে মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম:
মহান মে দিবস উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে এক বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০শে এপ্রিল) বাদ আছর হোসিয়ারী সমিতি কমিনিউটি সেন্টারে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান।
সভায় প্রধান অতিথি বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে শ্রমিক শ্রেণি সবচেয়ে বেশি অবহেলিত। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় এবং তাদের ওপর চলা অন্যায়ের প্রতিবাদ জানাতে ১লা মে-তে বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিচ্ছে মহানগর বিএনপি।
কর্মসূচি চলাকালীন শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে দলের সকলকে অনুরুধ জানানো হয়েছে।
সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, “শ্রমিকরা আজ দিশেহারা। মে দিবস কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং অধিকার আদায়ের প্রেরণা। আমরা মহানগরীর প্রতিটি কোণ থেকে শ্রমিকদের ঐক্যবদ্ধ করে রাজপথে নামবো।” সভায় মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা আগামী ১লা মে-র কর্মসূচিকে যেকোনো মূল্যে সফল করার অঙ্গীকার ব্যক্ত করেন।
