জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

শেরপুর প্রতিনিধি
“শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। শুক্রবার (০৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান জুয়েল আকন্দ।  অন্যানের মাঝে বক্তব্য রাখেন পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, বিশিষ্ট ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এম এ মতিন, সাংবাদিক এজেএম আহছানুজ্জামান ফিরোজ, ফরিদ আহম্মেদ রুবেল। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, নারী সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button