তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেরপুরের নকলায় স্থানীয় সরকার দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের নকলায় স্থানীয় সরকার দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ সেপ্টম্বর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সহকারি কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোঃবোরহান উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাজহারুল আনোয়ার মহব্বত প্রমুখ।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button