তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

টিম খোরশেদ এর মেহমানদারী চলছে

প্রেস রিলিজ
রবিবার ১৩ আগষ্ট আজ টিম খোরশেদ এর তত্বাবধানে আলহাজ্ব ইউসুফ আলী ফকির পরিবারের সহযোগিতায় “আমাদের মেহমান” এর তৃতিয় দিনে ১৩নং ওয়ার্ডের ১০০ জন বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা ভোগীদের মেহমানদারী করা হয়।আজ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগন্জ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম।
টিম খোরশেদ এর টিম লিডার কাউন্সিলের মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন,শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির লক্ষে মানবিক সংগঠন  “টিম খোরশেদ” এর উদ্যেগে “আলহাজ্ব ইউসুফ আলী ফকির পরিবার” এর সহযোগিতায় বছর ব্যাপী প্রতিদিন ১০০ জনকে বিনামূল্যে এক বেলার খাবার প্রদান করা হবে,ইনশাআল্লাহ ।আমাদের এই প্রকল্পের নাম হবে “আমাদের মেহমান”।
★মেনু:-
–সাদা ভাত ও দুই পিস আলু সহ আস্ত ডিমের তরকারী। সপ্তাহে ৪ দিন।
–সাদা ভাত ও দুই পিস আলু সহ ব্রয়লার/কক মুরগির তরকারী।সপ্তাহে ৩ দিন।
★কারা পাবেন এই সেবা:-
বাস, রেল,নৌ স্টেশনে ও ফুটপাতে বসবাসরত ছিন্নমূল মানুষ,রিক্সা চালক,কুলি,মজুর সহ অন্যান্য শ্রমজীবী মানুষ,বিভিন্ন বস্তি এলাকা যেখানে নিন্ম আয়ের মানুষ বসবাস করে।
★বিতরণ সূচী:
শুক্রবার মসজিদ ও বিভিন্ন উপসানালয়ের সামনে অবস্থান করা দুস্থ মানুষ  ও বৃহস্পতিবার যেসব মাদ্রাসায় লিল্লাহ বোডিং আছে। শনি থেকে বুধবার প্রতিদিন রাতে বা দুপুরে বাস,রেল,নৌ স্টেশন,ফুটপাতে বসবাসরত ছিন্নমূল মানুষ,কুলি,মজুর, রিক্সা চালকদের ও বিভিন্ন বস্তি এলাকায় বিতরণ করা হবে।
★বিতরণ এলাকা:-প্রথম দিকে নারায়নগন্জ সদর,বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকা।পর্যায়ক্রমে পুরো নারায়ণগঞ্জ জেলায় কার্যক্রম বিস্তার করা হবে ইনশাআল্লাহ।

Related Articles

Back to top button