প্রয়াত গোলাম সারোয়ার স্মরণে ক্যান্টিনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
খবর নারায়ণগঞ্জ.কম :
প্রয়াত জননেতা গোলাম সারোয়ার স্মরণে অসহায় ও দুস্থদের মাঝে সামাজিক সংগঠন ক্যান্টিন এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) বেলা তিন টায় উত্তর চাষাড়াস্থ প্রয়াত গোলাম সারোয়ারের বাড়ি সংলগ্ন স্থানে এ ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন।
এসময় তিনি গণমাধ্যম কর্মীদের জানান, ১৯৮৪ সালের দিকে আমি ও আমার বন্ধুরা মিলে ক্যান্টিন প্রতিষ্ঠিত করি। সেই থেকে পথচলা শুরু। এছাড়াও আমার বড় ভাই গোলাম সারোয়ার মারা যাবার পর থেকে অত্র সংগঠনের মাধ্যমে দুই ঈদ সহ প্রাকৃতিক দূর্যোগেও ক্যান্টিনের মাধ্যমে আমরা বিভিন্ন সময় সহায়তা প্রদান করে থাকি। আমাদের জন্য দোয়া করবেন সবসময় যেনো এ ধারা অব্যাহত রাখতে পারি।
তিনি আরো বলেন, আজকে এখানে ৪০০ প্যাকেট ও ফতুল্লায় আমার ব্যক্তিগত উদ্যোগে আরো কিছু ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে।
এসময় মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন সহ সামাজিক সংগঠন ক্যান্টিনের সদস্যরা উপস্থিত ছিলেন।
