তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে মহানগর বিএনপির প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ

খবর নারায়ণগঞ্জ.কম :
আগামী ১লা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী সফলভাবে পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে হোসিয়ারী কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতি মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, আগামী ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ৬ দিনব্যাপী কর্মসূচী ঘোষনা করা হয়েছে। এ দিনটিকে সফল ও জাঁকজমকভাবে পালন করার জন্য আমরা বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছি। তবে আমাদের একটি কথা মনে রাখতে হবে, প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনেই ২নং রেল গেট এলাকায় ২০২২ সালে শাওনকে গুলি করে হত্যা করা হয়। আমরা দিনটিকে স্মরণ করে রাখতে চাই। তিনি প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন থেকে নেতাকর্মীদের সময় অনুযায়ী অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকার আহ্বান জানান।
সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, আগামী ১লা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে কর্মসূচী ঘোষনা করা হয়েছে সেটা আমরা ব্যাপক আনন্দ ও উৎসাহের সাথে পালন করতে চাই। সকলেই সেই দিন উপস্থিত থাকবেন। এছাড়াও আগামীতে যদি জনগণ আমাদেরকে সুযোগ দেয় তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে আমরা কাজ করবো।
বক্তব্য শেষে মিশনপাড়া মোড় থেকে কালীরবাজার মোড় পর্যন্ত লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ।
এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির খান, সদস্য ডাঃ মুজিবুর রহমান, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, আলীরটেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।



