তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

আশুরা নিয়ে মহানগর উলামা পরিষদের সেমিনার অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম: অপসংস্কৃতির কবলে পবিত্র আশুরা ও আমাদের করণীয় শীর্ষক সেমিনার করেছে উলামা পরিষদ নারায়ণগঞ্জ মহানগর।

১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

উলামা পরিষদ নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মুফতী মামুন ফেরদাউসের সভাপতিত্বে ও সেক্রেটারি মুফতী মাহমুদুল হাসান কাসেমীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ উলামা পরিষদের সভাপতি আল্লামা আব্দুল আউয়াল, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমীর মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা ড. আফম খালেদ হোসাইন, দেওভোগ মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু তাহের জিহাদী, লেখক ও গবেষক মাওলানা মুসা আল-হাফিজ, উলামা পরিষদের জেলা সেক্রেটারি মুফতী জাকির হুসাইন কাসেমী, আলীরটেক মাদ্রাসার মুহতামিম হাফেজ আতাউল হক সরকার, আমলাপাড়া মাদ্রাসার শিক্ষাসচিব মাওলানা খুরশিদ আলম, অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির আমীর আতিকুর রহমান নান্নু মুন্সি, খেলাফত মজলিসের মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন, দেওভোগ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল গাফফার শাহপুরী, ইসলামী সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী মুশফিক বিন জামিল। অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নাসিক ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, খেলাফত মজলিসের সদর থানা সভাপতি খন্দকার হাফেজ আওলাদ, প্রমুখ।

Related Articles

Back to top button