শেরপুরে পুলিশের পোশাকে মাদক উদ্ধার করে নিয়ে গেছে দুর্বৃত্তরা
শেরপুর প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতীতে পুলিশের পোশাক পরে অভিযান চালিয়ে ৩ বস্তা ভারতীয় মদ উদ্ধার করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া গ্রামে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ১০ টারদিকে পুলিশের পুশাকে ৪ জন গোমড়া গ্রামের শামসুলের বাড়ির পিছনে বাঁশঝারে অভিযান চালিয়ে ৩ বস্তা ভারতীয় মদ উদ্ধার করে নিয়ে যায়। তবে উদ্ধার কৃত মাদক থানায় নিয়ে যাওয়া হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত উক্ত মাদকের কোন হদিস ও পাওয়া যায়নি।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল আমিন সাথে কথা হলে তিনি বলেন তার থানার পুলিশ এধরণের কোন অভিযানে অংশ নিয়েছে বলে তার জানা নেই। তার মতে দুর্বৃত্তরা পুলিশের পোশাক পরে এ ঘটনা ঘটাতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন ।
অপরদিকে এ সীমান্ত পথে দিনেরাতে বাঁধাহীন ভাবে লাখ লাখ টাকা মূল্যের মাদক পাঁচার করে আসছে চোরাকারবারিরা। এতে উপজেলার সর্বত্র আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে।


