তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ইসদাইরে ৩০০ ফিট রাস্তার সিসি ঢালাইয়ে উদ্বোধন করেন চেয়ারম্যান ফাইজুল ইসলাম

খবর নারায়ণগঞ্জ.কম: ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইসদাইর এলাকায় আউয়াল ডাক্তারের বাড়ি থেকে অনিল দাসের বাড়ি পর্যন্ত ৩০০ ফিট রাস্তার সিসি ঢালাইয়ে উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ই জুলাই) সকাল ৯টায় এ ৩০০ ফিট রাস্তার সিসি ঢালাইয়ে উদ্বোধন করেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফাইজুল ইসলাম।

উদ্বোধন শেষে ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফাইজুল ইসলাম বলেন, আমরা কথায় নয় কাজে বিশ্বাসী আপনারা তার প্রমান নিজের চোখে দেখতে পারছেন। আউয়াল ডাক্তারের বাড়ি থেকে অনিল দাসের বাড়ি পর্যন্ত ৩০০ ফিট রাস্তার সিসি ঢালাইয়ের উদ্বোধন করা হলো। উন্নয়ন তহবিল থেকে ফতুল্লা ইউনিয়ন পরিষদের পক্ষে আজ সিসি ঢালাইয়ের কাজের উদ্বোধন করা হলো। ৬নং ওয়ার্ডের মেম্বার আব্দুর আউয়ালের মাধ্যমে ৩০০ফিট রাস্তার সিসি ঢালাইয়ের কাজ হচ্ছে। আমাকে এই এলাকার মানুষ উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আজকে এই রাস্তা ঢালাই কাজের উদ্বোধন হলো। ইনশাল্লাহ আরো যে কাজ আছে আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সবগুলো কাজ করে দেব। সকলে মাননীয় এমপি মহোদয় শামীম ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে করে উন্নয়নের ধারা অব্যাহত থাকে।
এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে মোনাজাতের মাধ্যমে এ ঢালাইয়ের কাজ শুরু হয়।

Related Articles

Back to top button