খবর নারায়ণগঞ্জ. কম:
ক্বেরাতুল কোরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১০ মার্চ বাদ এশা আলীগঞ্জ পলাশ নগর আমির সিটি সংলগ্ন মাদ্রাসা প্রাঙ্গণে এ পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করেন আলীগঞ্জ মাদ্রাসার সভাপতি ও জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ।
আলীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, আলীগঞ্জ মাদ্রাসার সাধারণ সম্পাদক হাজী মো: আরিফুল ইসলাম, সমাজসেবক এডভোকেট হুমায়ুন কবির, প্রবীণ হিতৈষী সঙ্ঘের সভাপতি মো: সেকান্দার আলী মৃধা,সহসভাপতি মেহেদী হাসান বাদল,সাধারণ সম্পাদক মো :মনির হোসেন,সাংগঠনিক সম্পাদক মো নুরুল হক, আব্দুর রাজ্জাক,
অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মুহা:তমিজুল ইসলাম। সার্বিকতত্বাবধানে ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন প্রবীণ হিতৈষী সংজ্ঞ।