তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো আইনজীবী সমিতির নির্বাচন

খবর নারায়ণগঞ্জ.কম :
ব্যাপক উৎসাহ আর উদ্দিপনার মধ্য দিয়ে চলছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বার ভবনে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।
সকাল থেকেই ভোটাররা ভোট প্রদান শুরু করেন। কোন প্রকার অনিয়ম ও বিশৃঙ্খলা ছাড়াই ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। অনেক ভোটাররা বলছেন দীর্ঘদিন পর নারায়ণগঞ্জ বারের নির্বাচনে এমন আনন্দঘন পরিবেশে ভোট দিতে পারছেন। সেজন্য তারা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন।
এদিন সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আদালত প্রাঙ্গনে আসতে থাকেন। এর মধ্যে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি আবুল কালাম, জেলা বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান মনির, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব,জেলা জামায়াতের সাবেক আমীর মাইনুদ্দিন আহমেদ, মহানগর জামায়াতের আমীর আব্দুল জব্বার,

মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা, যুগ্ম আহ্বায়ক মনির খান, ফতেহ মোঃ রেজা রিপন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ, মহানগর বিএনপি নেতা মাজহারুল ইসলাম জোসেফ সহ প্রমুখ।

Related Articles

Back to top button