নারায়ণগঞ্জে আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন


Jahid প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৬, ১০:১৬ অপরাহ্ন / ০
নারায়ণগঞ্জে আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

খবর নারায়ণগঞ্জ.কম :
বাংলাদেশে প্রথমবারের মতো দুর্গাপূজা দেখতে এসে নারায়ণগঞ্জের সাজসজ্জা, নৃত্যশিল্প, ও আপ্যায়নে মুগ্ধ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।ঐতিহ্যবাহী আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন তিন। এর আগে সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও রূপগঞ্জের জামদানি পল্লী পরিদর্শন করেন। পরে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বোস কেবিনে চা পান ও আড্ডায় অংশ নেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে তিনি আমলাপাড়া পূজামন্ডপ পরিদর্শনে আসেন।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, এটি বাংলাদেশে আমার প্রথম দুর্গাপূজা। আমি এমন একটি জায়গায় যেতে চেয়েছিলাম, যেখানে এর আগে কোনো রাষ্ট্রদূত যাননি। এখানকার নৃত্যশিল্প, চমৎকার সাজসজ্জা, আতিথেয়তা সবকিছু দেখে আমি মুগ্ধ হয়েছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
নারায়ণগঞ্জের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার অংশ হিসেবে তাঁর এ সফর ছিল উল্লেখযোগ্য। পানাম নগরীর ঐতিহাসিক স্থাপনা, রূপগঞ্জের ঐতিহ্যবাহী জামদানি শিল্প এবং আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি বোস কেবিনে চা-আড্ডায় অংশ নেওয়ার মধ্য দিয়ে নারায়ণগঞ্জের ঐতিহ্য ও স্থানীয় সংস্কৃতির বিভিন্ন দিক উঠে আসে।
এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবীর, পুলিশ সুপার হাবিবুর রহমান, আমলাপাড়া পূজামণ্ডপের সভাপতি প্রবীর কুমার সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।