খবর নারায়ণগঞ্জ.কম:
তীব্র তাপদাহে পুড়ছে নারায়ণগঞ্জ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের। এদিকে তাপদাহের কারণে প্রয়োজন ছাড়া কেউই বাড়ীর বাইরে বের হচ্ছে না। ভ্যাপসা গরমে ঝিমিয়ে পড়েছেন দিনমজুর ও রিক্সা চালক সহ শ্রমিকেরা। সেই মানুষদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ।
রবিবার (১১ মে) সকালে চাষাড়া মোড়ে ট্রাফিক পুলিশের সহায়তায় এই বিতরণ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে নারায়ণগঞ্জে বিভিন্ন স্থানে ৬০০ পানির বোতল, ৩০০ ছাতা ও হাতপাখা রিক্সা চালক ও পথচারীদের মাঝে বিতরণ করা হয়।
এসময় ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (এডমিন) আব্দুল করিম বলেন, নারায়ণগঞ্জে প্রচন্ড তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে, রিক্সা চালক থেকে শুরু করে খেটে খাওয়া মানুষগুলো রোদের তাপে হাঁসফাঁস খাচ্ছে। তাদেরকে একটু প্রশান্তি দিতে পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ জেলার ইউনিট। আমি আশা করব তাদের মত বৃত্তবানরাও এগিয়ে আসবে।