তাজা খবরথানার সংবাদরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসোনারগাঁ থানা

সোনারগাঁয়ে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া 

মোঃ নুর নবী জনি: সোনারগাঁ উপজেলা যুবদলের ১ নং সদস্য ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাসুম রানা বলেন,নানা ঘাত-প্রতিঘাত ও সংকট মোকাবিলা করে দীর্ঘ ৪৭ বছরের পথ পেরিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রতিষ্ঠার পর থেকে চারবার রাষ্ট্রক্ষমতায় আসীন হলেও বাকিটা সময় নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে দলটিকে। হামলা-মামলা, গুম-খুন-নির্যাতন ও দল ভাঙার প্রচেষ্টা ব্যর্থ করে ফের ঘুরে দাঁড়িয়েছে বিএনপি। আগামী জাতীয় নির্বাচনে জনগণের বিপুল সমর্থন নিয়ে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জ সোনারগাঁয়েও আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে ক্ষমতায় ফিরবে বিএনপি।

সোমবার রাতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড  বিএনপির ও অঙ্গ সংগঠনের উদ্যোগে  আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তার শাহাদাতের পর বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্ব দিয়ে দলকে এগিয়ে নিয়ে যান। আর আমাদের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আজহারুল ইসলাম মান্নান ভাইয়ের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা আজ ঐক্যবদ্ধ, বিগত ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের অন্যায় অত্যাচার জেল জুলুম সহ্য করে আজ আমরা বিজয় প্রান্তে পৌঁছেছি,  আওয়ামী লীগের দীর্ঘ কর্তৃত্ববাদী শাসনেও বিএনপিকে ভাঙতে পারেনি। আজও জনগণের কাছে বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল। আমি আশাবাদ ব্যক্ত করি নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসন থেকে আজহারুল ইসলাম মান্নান ভাইকে বিপুল ভোটে বিজয়ী করব ইনশাআল্লাহ ।

তিনি আরও বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতা, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করাই বিএনপির মূল লক্ষ্য। জনগণের দুঃখ-কষ্ট লাঘব করে তাদের অধিকার ফিরিয়ে আনতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

আলোচনা সভায় পিরোজপুর ইউনিয়ন বিএনপির ৫ নং ওয়ার্ডের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,

পিরোজপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেন প্রধান, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাসির হোসেন, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন, ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক তাজুল ইসলাম,বিএনপি নেতা রহমত আলী সরকার,সানু প্রধান,সোনারগাঁ থানা যুবদল নেতা ফারুক প্রধান,  ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ জামান জিতু,পিরোজপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ বাদল হোসেন, যুবদল নেতা হানিফ প্রধান।

এসময় আরোও উপস্থিত ছিলেন,যুবদল নেতা, মো:আব্দুল হালিম,মো:মামুন মিয়া,জামান মিয়া,মো:মঞ্জির,দেলোয়ার হোসেন,মো: সাইফুল,মো: হাকিম,মো: শাহ আলম,দ্বীন ইসলাম,পিরোজপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাইমিনুল, ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আল জুনায়েদ জয়,ওমর প্রমুখ।

Related Articles

Back to top button