তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বন্দরবাসীর জন্য সুবিধাজনক স্থানে কদম রসুল সেতুর ল্যান্ডিং মুখ হতে হবে: তরিকুল সুজন

প্রেস বিজ্ঞপ্তি :
গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, শহর বন্দরের বহু প্রতীক্ষিত কদম রসুল সেতুর কাজ শুরু হয়েছে। যে সেতু ছিল শহর বন্দর সংযোগের, সে সেতু এখন পরিণত হয়েছে শহর বন্দর বিভাজনের।
সেতুর ল্যান্ডিং মুখ পরিবর্তনের দাবি উঠেছে। যারা দাবি তুলেছেন তারা আশঙ্কা প্রকাশ করেন, যদি নারায়ণগঞ্জ কলেজের সামনে সেতুর ল্যান্ডিং মুখ হয় তবে অত্র এলাকায় যানজট এতোই তীব্র হবে যার কারনে সেতুটি শহর বন্দর উভয় অংশের মানুষের ব্যবহার উপযোগী না হয়ে গলার কাঁটা হিসেবে পরিণত হবে।
এই প্রসঙ্গে আমি মনে করি, সেতুটি সদরের জন্য যতোটা প্রয়োজনের তার চেয়ে অনেক বেশি প্রয়োজন বন্দরের। এই সেতু বন্দরের মানুষের শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানসহ তাদের জীবনকে  সহজ এবং উন্নত করবে। সেতুর ল্যান্ডিং মুখ বর্তমান পরিকল্পনার স্থান থেকে দুরে হলে বন্দরবাসী কেবল বহুবিধ অসুবিধাই নয় বাস এবং ট্রেনের সহজ সুবিধা গ্রহণ করতেও ভোগান্তির শিকার হবেন। সেই সাথে বেড়ে যাবে যাতায়াত খরচ। এমনকি যারা বিভিন্ন গার্মেন্টে কাজ করেন তারা বিরাট অসুবিধার মুখোমুখি হবেন। কম খরচ এবং সময়ের কথা বিবেচনা করে গার্মেন্ট শ্রমিকরা নৌকাতেই পারাপার হতে বাধ্য হবেন। যে সেতুটি বিশেষত বন্দরের মানুষের কথা বিবেচনা করেই নির্মাণ করা হচ্ছিল, সেতুর মুখ পরিবর্তিত হলে তারা কিছুটা সুবিধা পাবেন বটে কিন্তু বিবিধ প্রয়োজনে সেতু ব্যবহার সহজ হবে না। উল্টো বন্দরবাসী জীবনকে জটিল এবং তাদের খরচ বেড়ে যাবে। বরঞ্চ দেখা যাবে সদরের মানুষের বন্দরে যাতায়াতের সহজ এবং নিরাপদ পথ হিসেবে ব্যবহৃত হবে। বন্দরবাসীকে তাদের নিত্য দিনের প্রয়োজন মেটাতে পূর্বের ব্যবস্থা নৌকাতে নির্ভর করতে হবে। এটা খুবই দুঃখজনক এবং বন্দরবাসীর জীবন সহজ এবং উন্নত হবার যে সুযোগ তৈরি হয়েছিল তা হাতছাড়া হয়ে যাবে।
আমি শহরের উৎকন্ঠা ধারণ করেই বলি যানজট নিরোসনের দায়িত্ব প্রশাসনের। দীর্ঘদিন ধরেই প্রশাসন সে দায়িত্ব পালনে ব্যর্থ। তারা কেন এখনো যানজট নিরোসন করতে পারছেন না? তারা কি আগামী ৩/৪ বছরেরও যানজট নিরোসনে কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারবেন না? কেন নারায়ণগঞ্জ কলেজ সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে, যথাযথ পরিকল্পনা গ্রহণ করে সেতুর ল্যান্ডিং মুখ এখানেই করা হবে না তার কোন সদুত্তর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি দিবেন?
প্রশাসনের ব্যর্থতার খেসারত কেন বন্দরবাসী দিবেন? এই নগরের গতিশীল অর্থনীতিকে সচল রাখতে, এই নগরকে বাসযোগ্য করতে আমাদের তো যানজট নিরোসন করতেই হবে। তাই আমার পরিস্কার দাবি, সেতুর ল্যান্ডিং মুখ নয়, আমাদের যানজট নিরোসনের সমাধান বের করতে হবে এবং শহরবাসীর জন্য সুবিধাজনক স্থানে নয়, বন্দরের জীবন সহজ এবং উন্নত করার জন্য সুবিধাজনক স্থানেই সেতুর ল্যান্ডিং মুখ হতে হবে।

Related Articles

Back to top button