তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
মাওলানা সানাউল্লাহ নূরী সাহেবের ইন্তেকাল ইসলামী আন্দোলনের শোক

প্রেস বিজ্ঞপ্তি: পীর সাহেব চরমোনাই রহ. এর সফরসঙ্গী, নারায়ণগঞ্জ জেলা মুজাহিদ কমিটির সাবেক ছদর ও সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী, বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা ছানাউল্লাহ নূরী সাহেব গতকাল রাত ১২:৩০ মিনিটে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি সুলতান মাহমুদ এক শোক বার্তায় বলেন, মাওলানা সানাউল্লাহ নূরী সাহেব ছিলেন একন প্রবীন বিজ্ঞ রাজনীতিবিদ। অপর দিকে তিনি ওয়াজ নসীহতের মাধ্যমে মানুষকে দ্বীনের পথে আহবান করতেন।নেতৃদ্বয় তাঁর ইন্তেকালে গভীর শোক ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
নেতৃদ্বয় আরো বলেন, তার ইন্তেকালে আমরা একজন গুণগ্রাহী ব্যক্তিকে হারালাম। আল্লাহ পাক তাঁকে জন্নাতুল ফিরদাউস দান করুন, আমীন।

