তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শিক্ষক ফোরামের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক বরাবর স্মারকলি

খবর নারায়ণগঞ্জ.কম:
জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর এর উদ্যোগে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি সফলভাবে পালিত হয়েছে।
আমাদের প্রধান দাবিসমূহ— প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ
▪️ এমপিওভুক্ত শিক্ষকদের বদলির সুব্যবস্থা চালু
▪️ প্রত্যেক থানায় একটি করে আলিয়া মাদ্রাসা সরকারীকরণ
▪️ অবসরপ্রাপ্ত শিক্ষকদের ৩ মাসের মধ্যে অবসর ভাতা প্রদান
এই কর্মসূচি পালন করা হয়।

শিক্ষক নেতা এবং নগর সভাপতি  আলতাফ হোসেন গাজী স্যারের নেতৃত্বে আজকে নারায়ণগঞ্জ মহানগর শাখার পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
জাতীয় শিক্ষক ফোরাম এর কেন্দ্রীয় কর্মসূচি সফল করায় ধন্যবাদ জ্ঞাপন করছি।এসময় উপস্থিত ছিলেন নগর সাংগঠনিক সম্পাদক এসএম মাহফুজুর রহমান,  সহ সাংগঠনিক সম্পাদক এইচ এম ইয়াসিন আরাফাত, সদস্য মাওলানা হুমায়ুন কবির,মাওলানা রহমতুল্লাহ, তালহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button