তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

হকারদের পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ মিছিল নগরবাসীর মতে,পুনর্বাসন কেবল সময় ও অর্থের অপচয়

খবর নারায়ণগঞ্জ. কম:
হকারদের পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
সোমবার সকাল ১১ টায় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল সিটি কর্পোরেশনের উদ্দেশ্যে রওনা হয়। মিছিলটির নেতৃত্ব দেন শ্রমিক নেতা অঞ্জন দাস। সিটি কর্পোরেশন এলাকায় গিয়ে শ্রমিকরা বিক্ষোভ করতে থাকে এবং একটি স্মারকলিপি প্রদান করেন।

পথচারীরা অনেকে বলতে থাকে অতীতে.    একাধিকবার হকারদের হলিডে মার্কেট বা নির্দিষ্ট স্থানে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হলে তারা পুনরায় ফুটপাতে ফিরে আসে। নগরবাসীর মতে, পুনর্বাসন কেবল সময় ও অর্থের অপচয়।

​ফুটপাত দখল হয়ে থাকায় নারী, শিশু ও বৃদ্ধদের মূল সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে, যার ফলে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

​হকারদের কারণে শহরের মূল পয়েন্টগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে, যা নগরীর স্বাভাবিক গতিবিধিকে স্থবির করে দিচ্ছে।

​”পথচারী জাহিদ হাসান সৌরভ জানান আমরা ট্যাক্স দিয়ে এই শহরে থাকি, অথচ ফুটপাত দিয়ে হাঁটার অধিকার আমাদের নেই। হকারদের পুনর্বাসনের
নামে নাটক অনেক হয়েছে, এবার আমরা ফুটপাত দখলমুক্ত নারায়ণগঞ্জ চাই।”

Related Articles

Back to top button