জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদ

শেরপুরের শ্রীবরদীতে ভিডব্লিউবি’র চাল বিতরণ

শেরপুর প্রতিনিধি :

শেরপুরের শ্রীবরদীতে গোশাইপুর ইউনিয়ন পরিষদে ভিডব্লিউবি’র চাল বিতরণ করা হয়েছে। রোববার (০১ অক্টোবর) দুপুরে গোশাইপুর ইউনিয়ন পরিষদ থেকে ২ শত ২৬ জন কার্ডধারীর বিপরীতে তিন মাসের  প্রত্যেককে ৯০ কেজি করে মোট ২০ মেট্টিক টন ১ শত ৬০ কেজি চাল বিতরণ করা হয়। ট্যাগ অফিসার জনস্বাস্থ্য প্রৌকশলী মনিরুজ্জামানের উপস্থিতিতে ইউপি চেয়ারম্যান শাহাজামাল ইসলাম আশিক এ চাল বিতরণ করেন। এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন ইউপি সচিব মনোয়ার হোসেন, ইউপি সদস্য খলিলুর রহমান বাদশা, আবু রায়হান, সাজু মিয়া, রেজাউল করিম মিস্টার, আবুল কাশেম, মাহালম, গণমাধ্যমকর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

Related Articles

Back to top button