তাজা খবরথানার সংবাদধর্ম ও শিক্ষাফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

কেন্দ্রীয় ঈদগা‌হের সংস্কার কাজ প‌রিদর্শনে জেলা প্রশাসক

খবর নারায়ণগঞ্জ.কম:‎ নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা।

‎বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে সংস্কার কাজের পরিদর্শন করেন এবং সংস্কার কাজের অগ্রগতির বিষয়ে সার্বিক খোঁজখবর নেন।

‎পরিদর্শন শেষে মোঃ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমি যখন প্রথম এই ঈদগাহতে নামাজ পড়তে আসি সেটি ছিলো ঈদুল ফিতরের জামাত। এর আগের দিন আমি এই ঈদগাহ মাঠটি পরিদর্শন করতে আসি। পরিদর্শনে এসে দেখতে পাই ঈদগাহ মাঠের সামনে যে স্ট্রাকচার ছিলো সেটি প্রায় হেলে পড়ে গিয়েছিলো। আর পাশের ওয়াল ছিলোনা, ভেঙ্গে পড়ে গিয়েছিলো। তখন আমার মনে হয়েছে যে নারায়ণগঞ্জের মতো একটি ঐতিহ্যবাহী জেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ তার এমন বেহাল অবস্থা মোটেও কাম্য নয়।

‎তিনি বলেন, পরবর্তীতে এই ঈদগাহ মাঠকে মোঘল সম্রাজ্যের আদলে সংস্কার করার জন্য বিভিন্ন আর্কিটেক্টদের মাধ্যমে কয়েকটি ডিজাইন আমাদের কমিটির কাছে উপস্থাপন করেছিলাম। কমিটির সবার সর্বসম্মতিক্রমে যে ডিজাইনটি পছন্দ করেছে সেই ডিজাইনের আদলেই আমরা ঈদগাহ মাঠের সংস্কার কাজ শুরু করেছি। আজকে সেই সংস্কার কাজের ঢালাই শুরু হলো। আমরা চেষ্টা করছি খুব দ্রুত এ কাজটি সম্পন্ন করে নারায়ণগঞ্জবাসীকে মোঘল সম্রাজ্যের সৌন্দর্যের আদলে তৈরী একটি ঈদগাহ উপহার দিতে।

‎এসময় পরিদর্শনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন, নেজারত ডেপু‌টি কা‌লেক্টর মোঃ তা‌রিকুল ইসলাম, ও জেলা প্রশাসক কার্যালয়ের নাজির মোঃ কামরুল ইসলাম সহ জেলা প্রশাসক কার্যল‌য়ের কর্মচারীবৃন্দ।

Related Articles

Back to top button