তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম :
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নারায়ণগঞ্জ আগমন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডস্থ নম পার্কে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
এসময় তিনি বলেন, দেশের মানুষ খুব সহজ সরল। কিন্তু স্বাধীনতার প্রশ্নে আমরা কখনো আপোষ করিনি আর কখনো করবোনা। বিশ্বাস করেন ওরা আমাদের কিছু করতে পারবেনা। দেশের উন্নয়নের স্বার্থে সকলে ঐক্যবদ্ধ হয়ে পূণরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় অধিষ্ঠিত করতো হবে।
দিক নির্দেশনা দেওয়ার সময় শামীম ওসমান বলেন, আমাদের যানজট এড়ানোর যথা-সম্ভব চেষ্টা করতে হবে। সিদ্ধিরগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁ থেকে আমাদের যেসকল নেতাকর্মীরা আসবেন মনে রাখবেন, সিভিল ওয়েতে আমাদের সমাবেশে যোগ দিতে হবে। সমাবেশে মহিলাদের আসার জন্য আলাদা রাস্তা থাকবে। সেই সাথে স্টেডিয়ামের দুই কর্ণারে স্বেচ্ছাসেবকদের থাকতে হবে। সবাই যাতে সহজভাবে অংশ নিতে সক্ষম হয় তা আমাদের নিশ্চিত করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সোনারগাঁ থানা আওয়ামী লীগের সভাপতি সামসুল ইসলাম ভুইয়া, নারায়ণগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কায়সার হাসনাত, বন্দর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ রশিদ, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ মুজিবুর রহমান, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু সহ জেল ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button