তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
নতুন বছরে যানজটমুক্ত নিরাপদ নগরী এবং মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নারায়ণগঞ্জ চাই -ইসলামী আন্দোলন বাংলাদেশ

প্রেস বিজ্ঞপ্তি :
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ নগরবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন এবং সকলের সুস্থতা কামনা করেন। নেতৃদ্বয় বলেন, নতুন বছরে যানজটমুক্ত নিরাপদ নগরী এবং মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নারায়ণগঞ্জ চাই।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় নেতৃদ্বয় এক বিবৃতিতে একথা বলেন। নেতৃদ্বয় আরো বলেন, পুরনো দিনের সকল গ্লানি মুছে নব উদ্যোগে সকলকে কাজ করতে হবে। পরিচ্ছন্ন নগরী গড়তে আমাদের সকলকে যার যার পরিমন্ডল থেকে অবদান রাখতে হবে।

